,

পুতিনকে প্রশ্ন, সাংবাদিক বহিষ্কার

news-image

অনলাইন ডেস্ক : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বছরের শেষ সংবাদ সম্মেলনে প্রশ্ন করা রাশিয়ার এক সাংবাদিককে পদত্যাগ করতে বলা হয়েছে। মস্কো টাইমস এ খবর প্রকাশ করেছে। এরপরপরই ওই সাংবাদিককে বহিষ্কারের কারণ নিয়ে গুঞ্জন ছড়ায়।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দীর্ঘ সংবাদ সম্মেলনে পুতিনকে প্রশ্ন করে বহিষ্কৃত হওয়া এলিসা ইয়ারোভস্কায়া রাশিয়ার ইয়ামাল অঞ্চলের একটি টিভি চ্যানেলের সাংবাদিক। তিনি পুতিনকে তার নিজস্ব এলাকায় নির্মিতব্য একটি সেতুর কাজ দ্রুতগতিতে শেষ করার জন্য সাহায্যের আবেদন জানান।

রাশিয়ান গণমাধ্যম জানিয়েছেন, এলিসাকে বহিষ্কারের তিনটি সম্ভাব্য কারণের মধ্যে এটি একটি হতে পারে।
ইয়ামাল নেনেটস নামের স্বায়ত্তশাসিত অঞ্চলের ওই কর্তৃপক্ষ সেই প্রশ্নকে স্বাভাবিকভাবে নেননি। কারণ এতে এলাকার গভর্নরের তোষামোদ করা হয়েছে বলে তাদের বিশ্বাস। কারণ ওই সাংবাদিক পুতিনকে আরও বলেছিলেন, জেলার গভর্নর সম্ভাব্য সবকিছু করছেন ওই সেতুর কাজ সম্পন্ন করার জন্য।

এছাড়াও টিভি কর্তৃপক্ষ সেই সাংবাদিককে যে প্রশ্ন করতে বলেছিল তা তিনি করেননি। এছাড়াও এলিসা নামের ওই সাংবাদিক তার সহকর্মীর কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেন বলেও অভিযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর