,

অস্ত্রোপচারের পর আইসিইউতে সুহেল

news-image

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্বাবিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলায় আহত এপিএম সুহেলের মাথায় অস্ত্রোপচারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মেডিকেলের সার্জারি বিভাগে সুহেলের মাথায় সার্জারি করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

সুহেল জগন্নাথ বিশ্বাবিদ্যালয়ের ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক।
মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. মো. রাজিউল হক গণমাধ্যমকে জানান, সুহেলের ব্রেইনে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে পর্যবেক্ষণের জন্য নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন ভালো আছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা মঙ্গলবার রাতে একটি গণমাধ্যমে কাছে অভিযোগ করে বলেন, এ পর্যন্ত দুবার সুহেলের মাথায় সিটি স্ক্যান করানো হয়েছে। কিছুক্ষণ আগে সার্জারি হওয়ার পর এখন তাকে আইসিইউতে রাখা হয়েছে। আহতদের শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যে তথ্য মঙ্গলবার সকালে গণমাধ্যমকে জানিয়েছে, তা সত্য নয়। জনগণ যাতে আসল তথ্য জানতে না পারে, তারা সেই চেষ্টা করছে। কারণ, জনগণ আসল তথ্য জানলে ক্ষুব্ধ হবে। আহতদের শারীরিক অবস্থা নিয়ে লুকোচুরি করা হচ্ছে।

গত রবিবার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে ইট-পাটকেল ছোড়াও হয়। এতে ভিপি নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বেশ কয়েকজন নেতা আহত হন। এর মধ্যে সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়। এই হামলার জন্য ভিপি নুর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চকে দায়ী করে আসছেন।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর