সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদেরও বুক আছে তোমাদের বন্দুক থাকলে : মাওলানা মাহমুদ মাদানী

news-image

ডেস্ক রিপোর্ট : ভারতের বর্ণবাদী নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের নির্বিচারে গুলি চালানোর বিরুদ্ধে হিন্দুত্ববাদী বিজেপি প্রশাসনকে হুশিয়ারি করেছেন জমিয়তে ওলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদ মাদানী।

মঙ্গলবার দেওবন্দের এক সমাবেশ থেকে তিনি বলেন, তোমাদের বন্দুক আছে, আমাদেরও বুক রয়েছে। তোমাদের বন্দুকের গুলি একদিন শেষ হয়ে যাবে; কিন্তু আমাদের বুক শেষ হবে না।

ভারতের ধর্মভিত্তিক ও ইসলামবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ১০ দিন ধরে চলা বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়াও পুলিশের নৃশংসতা ও বর্বরতায় শত শত লোক আহত হয়েছেন।

পুলিশ প্রশাসনকে হুশিয়ারি উচ্চারণ করে মাদানী বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আপনাদের আচরণ দুঃখজনক। যদি আপনারা মনে করেন– আপনাদের কাছে লাঠি আছে, তাহলে শুনে রাখুন, আমাদেরও পিঠ আছে।

তোমাদের অত্যাচারে আমরা দমে যাবো না বলে মন্তব্য করে এই বিখ্যাত আলেম আরও বলেন, বরং দিনদিন আমাদের ঈমানি শক্তি বাড়তেই থাকবে, ইনশাআল্লাহ।

জমিয়তে উলামায়ে হিন্দ সাহারানপুর জেলা শাখার উদ্যেগে আয়োজিত ওই সমাবেশে আরও বক্তব্য রাখেন সাহারানপুর জেলা জমিয়ত সভাপতি মাওলানা জহুর আহমাদ কাসেমী।

তিনি পুলিশ প্রসাশনের উদ্দেশে বলেন, আমাদের লড়াই সরকার বা পুলিশের বিরুদ্ধে নয়। পুলিশবাহিনী এবং প্রশাসন আমাদেরই সংস্থা। তাদের সঙ্গে আমাদের কোন লড়াই নেই। তবে আমাদের দাবি– তারা যেনো সরকারের গোলামি করতে গিয়ে আমাদের বিক্ষোভে বাধা না দেন।

এসময় তিনি মুসলিমবিরোধী নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সাহারানপুর জেলায় লাগাতার শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে