সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চসিক নির্বাচন মার্চ অথবা জুনে!

news-image

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার দুই সিটিতে ভোটের তফসিল ঘোষণার পর চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন নিয়েও আলোচনা শুরু হয়েছে। চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, কমিশন থেকে তাদের কাছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা এসেছে। আগামী বছরের মার্চে অথবা জুনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এপ্রিলে শুরু হবে এইচএসসি পরীক্ষা। এছাড়া এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু হবে রমজান। সুতরাং এই দুই মাসে সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাবনা নেই। মার্চে নির্বাচন করার বিষয়টি কর্মকর্তাদের বিবেচনায় থাকলেও ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষের অনুষ্ঠান। এ কারণে মার্চেও নির্বাচন করা যাবে কিনা, সেটা নিয়ে সন্দিহান নির্বাচন কর্মকর্তারা।

তবে জুন মাসে নির্বাচন করা যাবে কিনা সেটা নিয়েও ভাবছেন নির্বাচন কর্মকর্তারা। সংশ্লিষ্টদের মতে, জুন মাসে বর্ষাকাল শুরু হবে, বৃষ্টি থাকবে। চট্টগ্রাম নগরীতে গত মৌসুমেও অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনও জুনে হয়েছিল। সেসময় ভোটের আগে কমপক্ষে এক সপ্তাহ ধরে তুমুল বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল চট্টগ্রাম। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, ‘যদিও জুনে বলা হচ্ছে, কিন্তু আমরা চাই মার্চের মধ্যে নির্বাচনটা হয়ে যাক। পরীক্ষা থাকবে না, বৃষ্টিও থাকবে না, আবহাওয়া ভালো থাকবে। নির্বাচনটা সুন্দরভাবে করা যাবে। মার্চে নির্বাচন করার ব্যাপারে আমরা মত দিয়েছি।’

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচন আইনে বলা আছে, নির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণের পর প্রথম সভার পাঁচ বছর মেয়াদ পূরণের দিন থেকে ১৮০ দিন আগে পর্যন্ত যে কোনোদিন নির্বাচন সম্পন্ন করতে হবে।

২০১৫ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৭১৯টি। ভোটগ্রহণ কক্ষ ছিল ৪ হাজার ৯০৬টি।

উল্লেখ্য, ২০১৫ সালে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র এম মনজুর আলমকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী