,

নবীনগরে ৫ চোরাই মটরসাইকেলসহ পাঁচ আন্ত:জেলা সংঘবদ্ধ চোর গ্রেফতার

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে পাঁচটি চোরাই মটরসাইকেল সহ আন্ত:জেলা সংঘবদ্ধ চক্রের পাঁচজন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নবীনগর থানায় জনাকীর্ণ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলার অতিরিক্তি পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান। প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, সংঘবদ্ধ একটি মটরসাইকেল চোরের দল দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চুরি করে আসছিলো।

সর্বশেষ গত ২২ মে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার জনৈক জাকির হোসেনের মোটর সাইকেলটি চুরি হওয়ার পর জিপিআরএস ডিভাইসের মাধ্যমে ট্ট্যাকিং করে সাইকেলটির সন্ধান পাওয়া যায়। এরপর ২৪ ঘন্টার মধ্যেই চুরি হওয়া ওই মোটর সাইকেলটিসহ সংঘবদ্ধ চক্রের অন্যতম সদস্য গোপালগঞ্জের মকসুদপুরের বামনডাঙ্গা গ্রামের টুটুল মুন্সী (২৮) কে নবীনগরের কনিকাড়া ব্রীজের ওপর থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর টুটুলের দেয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া আরও চারটি মটরসাইকেলসহ অপর চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন মো. আমীর হামজা (২৬), আবদুর রহমান (৩২) রফিক মিয়া (৩৮) ও মো. সুমন মিয়া (২৮)। এদের সকলের বাড়ি বাঞ্ছারামপুরে। ধৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই রুবেল ফরাজী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা