,

উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের ওপর গুলির দায় স্বীকার পুলিশের

news-image

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে করা বিক্ষোভে গুলি চালায় পুলিশ। গত সপ্তাহে হওয়া এ বিক্ষোভে করা গুলিতে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। তবে বরাবর গুলি চালানোর বিষয়টি প্রত্যাখ্যান করলেও অবশেষে পুলিশ তা স্বীকার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির কাছে পশ্চিম উত্তরপ্রদেশের বিজনোরের পুলিশ প্রধান সঞ্জীব ত্যাগী পুলিশের গুলি চালানোর কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, ‘গত শুক্রবার বিক্ষোভে আমাদের একজন কনস্টেবলের বন্দুক ছিনিয়ে নেওয়া হয়। যখন ছিনতাই করা বন্দুকটি আমাদের কনস্টেবল ফিরিয়ে নিতে এগিয়ে যান। তখন উন্মত্ত জনতার মধ্যে থেকে একজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। অল্পের জন্য আমাদের পুলিশকর্মী বেঁচে যান। পরিস্থিতি সামলাতে এবং আত্মরক্ষা করতে বিক্ষোভকারীর দিকে গুলি চালান ওই কনস্টেবল।’

তিনি আরও বলেন, ‘গুলিবিদ্ধ সুলেমান নামে একজনকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে তার মৃত্যুতে হয়। পুলিশের ছোড়া গুলিতে আনাস নামের আরেক বিক্ষোভকারী নিহত হয়েছেন।’

গত বৃহস্পতিবার বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই পুলিশের গুলিতে মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করে আসছিলেন উত্তরপ্রদেশের পুলিশ প্রধান ওপি সিং। গত শনিবার এনডিটিভিকে বলেছিলেন, ‘আমরা কোথাও একটা গুলিও চালাইনি।’

এদিকে, নিহত সুলেমানের ভাই শোয়েব মালিক বলেন, ‘আমার ভাই নামাজ পড়তে গিয়েছিল। নামাজের পরে তিনি খাওয়ার জন্য বাড়িতে আসছিলেন। তিনি আমাদের বাড়ির কাছে যে মসজিদ সেখানে যাননি, অন্য মসজিদে গিয়েছিল। মসজিদ থেকে বের হতেই তিনি দেখেন বাইরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে, ব্যাপক লাঠিচার্জ চলছে। পুলিশ তাকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর