,

ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশঝাড় থেকে নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাক্ষণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর মন্দবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী জান্নাত আক্তারের (১০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে সোমবার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় নিহতের বাড়ির উত্তর-পশ্চিম দিকে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। জান্নাত ঐ গ্রামের রফিক মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাত রোববার (২২ ডিসেম্বর) বিকালে পুকুরে গোসল করতে যায়। বিকাল ৪টার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে বিভিন্ন জায়গায় তাকে খোঁজা হয়েছে। পরদিন জান্নাতের মা পুতুল আক্তার তাদের বাড়ির উত্তর-পশ্চিম দিকে একটি বাঁশঝাড়ের ভেতর মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ময়নাতদন্ত রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর