,

ঢাকার পথে ‘অচিন পাখি’

news-image

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিম লাইনারের ‘অচিন পাখি’ আজ ঢাকায় আসছে। সোমবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে উড়োজাহাজটি। বাংলাদেশ বিমানের বহরে যুক্ত নতুন ড্রিমলাইনারের দ্বিতীয়টি।

সিয়াটলের স্থানীয় সময় দুপুর আড়াইটায় ড্রিম লাইনার ‘অচিন পাখি’ এভারেট এয়ার ফিল্ড ত্যাগ করে। আশা করা যাচ্ছে ১৫ ঘণ্টা ৩০ মিনিট আকাশে থেকে আজ রাত ৭টা নাগাদ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ড্রিম লাইনারটি।

শুক্রবার সন্ধ্যায় বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিম লাইনার ‘অচিন পাখি’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনোমি শ্রেণির ২১টি ও ইকোনোমি শ্রেণির ২৪৭টি আসনসহ মোট ২৯৮টি আসন রয়েছে।

উল্লেখ্য, বোয়িং ৭৮৭-৯ সিরিজের প্রথম ড্রিম লাইনার ‘সোনার তরী’ এরইমধ্যে গত ২১ ডিসেম্বর বিকালে দেশে পৌঁছেছে। আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন ড্রিম লাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর