,

আজ আওয়ামী লীগের নতুন সভাপতিমণ্ডলীর সভা

news-image

নিউজ ডেস্ক : ২১ তম সম্মেলনের পর আওয়ামী লীগের নতুন ঘোষিত সভাপতিমণ্ডলীর প্রথম সভা বসছে আজ। মঙ্গলবার বিকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ২১তম সম্মেলনের পর এটিই হবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রথম সভা। নতুন কমিটির করণীয়সহ দলীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বৈঠকে। আওয়ামী লীগের দফতরের কর্মকর্তাও উপস্থিত থাকবেন এই সভায়।

এর আগে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুননির্বাচিত হয়েছেন। এছাড়া কাউন্সিলে ঘোষণা করা হয় ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম। এতে নতুন করে যুক্ত হয়েছেন-শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর