,

এবার পাইলটকে বিয়ে করলেন চৈতি!

news-image

বিনোদন প্রতিবেদক : ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ ইসরাত জাহান চৈতি। ২০১৫ সালের ৮ অক্টোবর ব্যবসায়ী শাওন রায়কে বিয়ে করেছিলেন তিনি। পরিবারের সমস্যা, দুজনের মধ্যে মিল না থাকায় মাত্র তিন বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। এরপর থেকে আলাদা ছিলেন চৈতি।

এদিকে দীর্ঘ এক বছর একা থাকার পর এবার পাইলট স্বামী পেলেন লাক্স তারকা চৈতি। গেল ৮ অক্টোবর পারিবারিকভাবে তিনি বিয়ে করেন মাহমুদ আরাফাতকে। জানা গেছে, চৈতির স্বামী বর্তমানে একটি বেসরকারি বিমান সংস্থায় পাইলট হিসেবে কর্মরত।

বিয়ে প্রসঙ্গে নিশ্চিত করে চৈতি বলেন, পারিবারিকভাবে বিয়ে হলেও আমাদের দুজনের আগে থেকে পরিচয় ছিল। দুজনার জানাশোনার কথা দুই পরিবারকে জানাই। তারা আমাদের কথা মূল্যায়ন করেছেন। চলতি বছরের মাঝামাঝিতে আমাদের পরিচয়। একটু তাড়াহুড়ো করেই সবকিছু হয়ে গেল।

নতুন সঙ্গীকে নিয়ে চৈতি বলেন, সে খুবই শান্ত প্রকৃতির মানুষ। অন্যের কাজকে সম্মান দিতে জানে। বন্ধুর মতো পরামর্শ দেয়। সে আমার অভিনয়ের ভক্ত। পরিচয়ের আগে থেকেই সে আমার নাটক নিয়মিতই দেখতো। তাই তাকে বিয়ে করেছি। এখন আমরা ভালো আছি। সবার দোয়া চাই।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কয়েকটি টিভিসি করেছেন চৈতি। আর সেখানকার কমিউনিকেশন হেড ছিলেন চৈতির স্বামী মাহমুদ আরাফাত। ওই সূত্রেই চৈতির সঙ্গে তার পরিচয়। এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর