শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সিটি নির্বাচনে অংশ নেবে। এজন্য তাঁদের আগ্রহী প্রার্থীকে ২৬ তারিখে মনোনয়ন ফরম সংগ্ৰহ করবে। ২৭ তারিখে জমা দেবেন এবং ২৮ তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় হঠাৎ দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক বসে।

বৈঠকে স্কাইপেতে যোগ দেয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিমা রহমান।

মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি দুই সিটি নির্বাচনে তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করা সরকারি দলকে জেতানোর অপকৌশলের অংশ।

তিনি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় দুই সিটির মেয়র পদে বিএনপি দলীয়ভাবে অংশগ্রহণ করবে এবং কাউন্সিলরদের বিষয়ে অভ্যন্তরীণ সিদ্ধান্তের মাধ্যমে দলীয় সিদ্ধান্ত ঠিক করা হবে।

ইভিএম এর বিরোধিতা করে তিনি বলেন, অন্যদিকে তারা বলেছে ইভিএম এ নির্বাচন হবে। এটা অত্যন্ত আপত্তিজনক। আমরা এ সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। ইভিএমে যথেষ্ট সুযোগ থাকবে এই ভোটের ফলাফলকে ম্যালুবুনেট করার। আমরা এ নির্বাচনে ইভিএম এর বিরোধিতা করছি।

এসময় সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল উদ্দ্যেগ প্রকাশ করেছে। আমরা এজন্য বিএনপির পক্ষ থেকে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনালকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, শুধু দেশে নয় আন্তর্জাতিক মহলগুলোও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন এবং তারা তাদের উদ্বেগ প্রকাশ করছেন।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম