,

জাতীয় পার্টির প্রার্থীরা সিটি নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকবে : জিএম কাদের

news-image

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। এই নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থীরা মাঠে থাকবে। তবে সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে অ্যালায়েন্স করার প্রস্তাব এলে জাতীয় পার্টি তা বিবেচনা করবে।

সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী লিটনের নেতৃত্বে অর্ধশত বিএনপি নেতা-কর্মী এবং জাগপার প্রেসিডিয়াম সদস্য হাসমত উল্লাহর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে জিএম কাদের এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার জাতীয় পার্টি থেকে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

তিনি বলেন, দেশের প্রধান তিনটি দলের মাঝে জাতীয় পার্টি সাধারণ মানুষের কাছে সম্ভাবনাময় পার্টি। দেশের মানুষ মনে করে জাতীয় পার্টিই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। তাই জাতীয় পার্টির কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক বেশি। ফলে দেশবাসী সরকারের বিকল্প হিসেবে জাতীয় পার্টির ওপরেই ভরসা রাখে। কারণ হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলেই দেশের মানুষ বেশি অধিকার ভোগ করেছে। উন্নয়ন, সুশাসন, নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতির প্রশ্নে জাতীয় পার্টির শাসনামলই অনন্য।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, জাতীয় পার্টি কারো জমিদারি নয়। বলেন, জাতীয় পার্টি একটি পরিবার। এখানে কারো ভূল-ত্রুটি হলে তা আলাপ-আলোচনার মাধ্যমেই মীমাংসা করা হবে।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপির ওপরে বারবার হামলা করছে, তা সরকারকেই খতিয়ে দেখতে হবে। যারা শিক্ষাঙ্গণের পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি মহাসচিব।

তিনি বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির স্বাধীনতা থাকতে হবে। যাতে আগামী দিনে শিক্ষিত প্রজন্ম রাজনীতির নেতৃত্বে আসে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাহিদুর রহমান টেপা, এস.এম. ফয়সল চিশতী, যোগদানকারীদের মধ্যে বক্তব্য দেন- বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক হাজী মো. লিটন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র প্রেসিডিয়াম সদস্য মো. হাসমত উল্লাহ, জাগপার ঢাকা মহানগর সভাপতি মো. নজরুল ইসলাম বাবলু।

সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন আগ্রহীদের জন্য জ্ঞাতব্য: ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয় পার্টি মনোনয়ন আগ্রহীদের মধ্যে আজ মঙ্গলবার থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র বিতরণ করা হবে। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে ২৭ ডিসেম্বর তারিখের মধ্যে তা পূরণ করে জমা দিতে হবে।

২৯ ডিসেম্বর তারিখে চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে ৩০ ডিসেম্বর তারিখে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। প্রার্থীগণ ৩১ ডিসেম্বর তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর