,

রাব্বানীকে ‘সন্ত্রাসী’ বললেন ইমরান এইচ সরকার

news-image

নিউজ ডেস্ক : ডাকসু ভিপি নুরের ওপর হামলার জন্য চাঁদাবাজিসহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত হওয়া ডাকসু জিএস গোলাম রাব্বানীকে দায়ী করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

রাব্বানীকে সন্ত্রাসী আখ্যায়িত করে নুরদের হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে একটি স্ট্যাটাস দেন ইমরান এইচ সরকার।

ওই স্ট্যাটাসে গণজাগরণ মঞ্চের এ নেতা লেখেন, ‘দুর্নীতির দায়ে বহিস্কৃত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর গতকালের বক্তব্য দেখলাম। তার সাফ কথা, “নুর আহত নাকি নিহত, ইট ডাজেন্ট ম্যাটার”। বরং যারা এই ন্যক্কারজনক হামলা করেছে তারা ঠিক কাজ করেছে।’

ইমরান বলেন, ‘এই বক্তব্য থেকে কি পরিস্কার নয় যে গতকাল নুরদের হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছিল এবং এই হামলার মূলহোতা গোলাম রাব্বানী?? এই সন্ত্রাসীকে কি এখনো গ্রেফতার করা হয়েছে?’

এর আগে রোববার রাতে ডাকসু ভিপি নুরের ওপর হামলাকারীরা এই সময়ের রাজাকার বলে মন্তব্য করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন, ‘মুক্ত-স্বাধীন, সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে এসব অপশক্তির বিচার একদিন হবেই।’

গতকাল রোববার ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ ও মুক্তযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলা চালানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু চত্বরে সাংবাদিকদের এ কথা বলেন রাব্বানী।

ওই হামলার বিষয়ে রাব্বানী পাল্টা অভিযোগ করেন, নুর দেশিয় অস্ত্র ও বহিরাগতদের নিয়ে মারামারিতে জড়িয়েছেন।

গোলাম রাব্বানী বলেছেন, ‘নুর আহত নাকি মারা গেছে– ডাজ নট ম্যাটার। আর ডাকসুতে ঢুকতে দেয়া হবে না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর