,

বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার কবলে মরিয়ম নওয়াজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার। অর্থ আত্মসাৎ এবং দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে দেশত্যাগের অনুমতি দেয়নি প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন।

সোমবার এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ৪৬ বছর বয়সী মরিয়ম নওয়াজ গত বছরের আগস্ট থেকেই দুর্নীতির অভিযোগে ‘নো ফ্লাই’ তালিকায় রয়েছেন। তবে ‘নো ফ্লাই’ তালিকা থেকে তার নাম সরিয়ে ফেলার অনুমতি চাওয়া হলে দেশটির সরকার এ নিষেধাজ্ঞা জারি করে।

আইনজীবী বাবর আওয়ান বলেন, মরিয়ম নওয়াজ তার অসুস্থ বাবা নওয়াজ শরিফকে লন্ডনে দেখতে যাওয়ার আবেদন করলে তা প্রত্যাখ্যান করা হয়। ১৮ নভেম্বর অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে করে দোহা হয়ে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে নওয়াজ শরিফকে।

দুর্নীতির দায়ে কারাগারে থাকা পাকিস্তানের এই তিনবারের প্রধানমন্ত্রীর রোগ প্রতিরোধ ব্যবস্থাসহ অন্য বেশকিছু স্বাস্থ্যগত জটিলতা রয়েছে।

এর আগে ১০ নভেম্বর নওয়াজ শরিফের চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান সরকার তাকে যাওয়ার অনুমতি দিলেও বিমানবন্দরের ‘নো ফ্লাই’ তালিকা থেকে তার নাম তখনও না সরানোর ফলে তিনি যেতে পারেননি।

অবশেষে শনিবার লাহোর হাইকোর্ট নওয়াজের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলে সোমবার সরকার এ সিদ্ধান্তটিতে কাগজপত্রে অনুমোদন দেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর