সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির পতন

news-image

নিউজ ডেস্ক : ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপিকে হটিয়ে সরকার গঠন করতে যাচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও কংগ্রেস জোট। মোট ৮১টি আসনের মধ্যে কংগ্রেস জোট জিতেছে ৪৬টি আসনে অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি জিতেছে ২৫টি আসনে। বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবীর দাস পরাজয় মেনে নিয়ে বলেছেন ঝাড়খণ্ডে বিজেপি হারেনি তিনি নিজে হেরেছেন। খবর এনডিটিভি’র।

৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ৫ দফায় ভোট হয়েছে। আজ সকালে ভোট গণনা শুরু হলে শুরুতে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। তবে বেলা যত গড়াতে থাকে ততই ভোটের ফলাফল জোট শিবিরের দিকেই ঝুঁকে পড়তে শুরু করে। আর তাতেই ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায় পালাবদলের ইঙ্গিত।

ফলে জেএমএম ও কংগ্রেস কর্মী-সমর্থকরা আগে থেকেই উৎসবে মেতে উঠে। কোথাও মিষ্টিমুখ আবার কোথাও বাজি পোড়াতে শুরু করেন কংগ্রেস ও জেএমএম সমর্থকরা। শেষ পর্যন্ত ৪৬টি আসনে জয়ী হয় জেএমএম ও কংগ্রেস জোট। সরকার গঠন করতে ৪১টি আসনে জয়ী হওয়া প্রয়োজন ছিলো। এই জয়ের ফলে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে জেএমএম এর হেমন্ত সোরেন।

আরও পড়ুন: খাশোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

বিজেপির মুখপাত্র বিজয় সোনকর শাস্ত্রী এনডিটিভিকে জানিয়েছেন, নির্বাচনের ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমরা আশা করেছিলেন ৬৫ আসনে জিতব। এদিকে বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবীর দাস এক বিবৃতিতে বলেছেন, ঝাড়খণ্ডে তিনি পরাজিত হয়েছেন, তবে বিজেপির পতন হয়নি।

গত বছর কংগ্রেসের কাছে রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড় হারিয়েছিল বিজেপি। চলতি বছর লোকসভায় নির্বাচনে বড়ো জয় পেলেও মহারাষ্ট্র হাতছাড়া করে দলটি। তাই ঝাড়খণ্ডের নির্বাচন তাদের কাছে ছিলো খু্বই গুরুত্বপূর্ণ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে