,

ফিলিপাইনে নারিকেলের তাড়ি খেয়ে ১১ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ফিলিপাইনে নারিকেলের তাড়ি খেয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তিন শতাধিক লোককে। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, লোকজন ক্রিসমাস পার্টি উদযাপনকালে নারিকেলের তাড়ি খেয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ।

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার দক্ষিণের দুটি প্রদেশ, লাগুনা ও কেজোনে এসব ঘটনা ঘটে। সবাই লাম্বানোগ নামের স্থানীয়ভাবে জনপ্রিয় একটি তাড়ি পান করেছিলেন। ফিলিপিন্সে ছুটির দিন ও উৎসবগুলোতে এ পানীয়টির ব্যবহার ব্যাপক।

লাগুনার রিজাল শহরে বৃহস্পতিবার ও রোববার অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে বলে রয়টার্স জানিয়েছে।

ফিলিপিন্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহামারী-সংক্রান্ত বিভাগ এক বার্তায় জানায়, ‘এদের সবার লাম্বানোগ খাওয়ার করুণ ইতিহাস ছিল। জন্মদিনের উৎসব ও অবসরের পানীয় হিসেবে কিছু লোক এটি কিনেছিল, অন্যদের বড়দিন উপলক্ষে স্থানীয় কর্মকর্তারা পানীয়টি দান করেছিল।’

ফিলিপিন্সে লাম্বানোগের অনিয়ন্ত্রিত উৎপাদন ও বিক্রি প্রচলিত আছে। কখনও কখনও পানীয়টি অবৈধভাবে তৈরি করে তার সঙ্গে মিথানলের মতো বিপজ্জনক অন্যান্য উপাদানও যোগ করা হয়। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন এ বিষয়ে সতর্কতাও জারি করেছিল। গত বছর লাম্বানোগ পানে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর