,

চরম ব্যাটিং বিপর্যয়ে খুলনা (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি সপ্তম আসরের ১৮তম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় খুলনা টাইগার্স। আন্দ্রে রাসেল ও কামরুল ইসলাম রাব্বিদের গতির মুখে পড়ে ২৯ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে খুলনা।

পরে রাইলি রুশো কিছুটা বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করলেও বেশিদূর এগুতে পাড়েন নি। দলীয় ৬০ রানের মাথায় ফিরে যান তিনিও। এ প্রতিবেদন লেখার সময় খুলনা সংগ্রহ ১০.৩ ওভারে ৭০/৫।

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বিপদে পড়ে যান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। খুলনার হয়ে খেলা আফগান এ ওপেনার আন্দ্রে রাসেলের করা প্রথম বলেই বাউন্ডারি হাঁকান। দ্বিতীয় বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি।

ব্যাটিং প্রমোশন নিয়ে ওপেনিং পজিশনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইনিংসের প্রথম ওভারে আন্দ্রে রাসেলের করা পঞ্চম বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন খুলনার এ ওপেনার।

ইনিংসের প্রথম ৫ বলে ৬ রানের ব্যবধানে দুই ওপেনার রহমানউল্লাহ ও মিরাজের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলকে খেলায় ফেরানোর আগেই বিপদে পড়েন অধিনায়ক মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

পঞ্চম ওভারে কামরুল ইসলাম রাব্বির করা ওভারের দ্বিতীয় বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুশফিক। ঠিক পরের বলে ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই কামরুল ইসলামের দ্বিতীয় শিকার শান্ত।

পরপর দুই বলে ২ উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন কামরুল ইসলাম রাব্বি। কিন্তু ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া ওপেনার শামসুর রহমান শুভ রাজশাহীর পেসার রাব্বিকে হ্যাটট্রিক করতে দেননি। রাব্বির করা পঞ্চম ওভারের চতুর্থ বলটি দেখে-শুনে কোনো রকমে ঠেকিয়ে দেন।

https://www.youtube.com/watch?v=256XTt0pVuA

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর