বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিথিলাকে ৩ কোটি টাকার গাড়ি উপহারের খবর দেখে অবাক সৃজিত!

news-image

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি ইউটিউবের একটি চ্যানেলে ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে টাইটেল দেয়া হয়েছে, সৃজিত মুখোপাধ্যায় তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে তিন কোটি টাকা দামের রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন! এমন টাইটেল দেখে বেশ অবাক হয়েছেন মিথিলার স্বামী সৃজিত।

এ ঘটনায় ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই চ্যানেলের লিঙ্ক শেয়ার করে সৃজিত লিখেছেন, আমার জীবনের সবচেয়ে ‘বড় গুজব’।

এর আগেও এই দুই সেলিব্রেটির বিয়ে নিয়ে অনেক গুজব ছড়িয়েছিল। কেউ বলেছিলেন, ‘তাদের এরই মধ্যে রেজিস্ট্রি হয়ে গিয়েছে’। আবার কেউ লেখেছিলেন, গর্ভবতী হওয়ার কারণে তড়িঘড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন মিথিলা। তবে সব গসিপকে বুড়ো আঙুল দেখিয়ে শীতের শুরুতেই গোপনে বিয়ে করেছেন মিথিলা-সৃজিত।

এদিকে বিয়ের পরদিনই নতুন দম্পতি উড়ে গিয়েছিলেন জেনেভায়। সেখান থেকে শেয়ার করা ওই জুটির মধুচন্দ্রিমার ছবি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। এরপর দ্বিতীয় স্বামীকে নিয়ে দেশে সোজা নিজের বাসায় ফিরেছেন মিথিলা।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান