,

৩০ ডিসেম্বর সমাবেশের সিদ্ধান্ত বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি আগামী ৩০ ডিসেম্বর। দিনটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস আখ্যা দিয়ে রাজধানী ঢাকায় সমাবেশ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ সিদ্ধান্তের কথা জানান।

বর্তমান ক্ষমতাসীনরা ওইদিনটিতে (৩০ ডিসেম্বর) বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে অভিযোগ করে রিজভী বলেন, ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি।

তিনি বলেন, পুলিশের কাছে সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়েছে।

জানা গেছে, ওই দিন সারা দেশের নেতাকর্মীরা বুকে কালোব্যাজ ধারণ করবে। নয়াপল্টনসহ সারাদেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর