,

শৈত্যপ্রবাহ শেষে আসছে বৃষ্টি

news-image

অনলাইন ডেস্ক : সারাদেশের উপর বয়ে যাচ্ছে শৈত প্রবাহ। দেশজুড়ে কনকনে ঠান্ডা আবহাওয়া হ্রাস পাওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। শৈত্যপ্রবাহ শেষে আসছে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভীন জানান, রোববার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৫, ২৬ এবং ২৭ ডিসেম্বর আকাশ মেঘলাসহ সারাদেশে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, অন্যদিকে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর আবহাওয়ার এ পরিস্থিতি ভাল হবে। আকাশ পরিষ্কার থাকবে এবং সূর্যের আলো দেখা যাবে।

রোববার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় রোববার সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৭ মিনিটে এবং সোমবার সূর্যোদয় ভোর ৬ টা ৩৮ মিনিটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর