,

রণবীর-আলিয়ার সিনেমায় দীপিকা-রণবীর!

news-image

বিনোদন ডেস্ক : ২০২০ সালে মুক্তি পাবে প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে।

শুরু থেকেই একের পর এক চমক দেখাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। এরই মধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। চমকপ্রদ তথ্য হচ্ছে রণবীর-আলিয়া জুটির এই সিনেমায় নাকি অভিনয় করতে যাচ্ছেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

সম্প্রতি তারা এ সিনেমায় কাজ করতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। তবে এ নিয়ে ‘বীরদীপ’র পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি ২০২০ সালের গ্রীষ্মে মুক্তি পাবে। এর আগে চলতি বছরের ডিসেম্বরে এটি মুক্তির চিন্তাভাবনা ছিল অয়নের। তবে তিনি মুক্তির সময় পিছিয়ে দিয়েছেন। তার বক্তব্য, ভিএফএক্স প্রযুক্তিনির্ভর সিনেমাটির টেকনিক্যাল বিষয়ে মোটেও আপোস করতে রাজি নন তিনি।

বিজ্ঞান কল্পকাহিনী ত্রিলজির প্রথম পর্ব হলো ‘ব্রহ্মাস্ত্র’। ইতোপূর্বে বুলগেরিয়া, নিউইয়র্ক ও মুম্বাইয়ে সিনেমাটির শুটিং হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর