,

জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন লাৎসিও

news-image

স্পোর্টস ডেস্ক : রোনালদো, দিবালা, হিগুয়াইনদের নিয়ে গড়া শক্তিশালী জুভেন্টাসকে লজ্জাই দিল লাৎসিও। কেননা জায়ান্ট এই দলটিকেই ৩-১ গোলে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা ঘরে তুললো জুভিদের বিরুদ্ধে সম্প্রতি ত্রাস সৃষ্টি হওয়া দলটি। সিমিওনে ইনজাঘির শিষ্যরা আবার গত তিন বছরের মধ্যে এই জুভেন্টাসকে হারিয়েই দ্বিতীয়বার এই ট্রফির স্বাদ পেল।

ইতালিয়ান সর্বোচ্চ ঘরোয়া লিগ সিরিআর বর্তমান ও টানা আটবারের চ্যাম্পিয়ন ‍জুভেন্টাস চলতি মৌসুমে কেবল দুটি হেরেছে, তাও আবার এই লাৎসিওর বিপক্ষেই। দুই সপ্তাহ আগে সিরিআতেই লাৎসিও এবারের মতো একই ব্যবধানে তুরিনের বুড়িদের হারায়।

সৌদি আরবের রাজধানী রিয়াদে গোলের শুরুটা করে লাৎসিও। ১৬ মিনিটে লুইস আলিবার্তোর গোলে লিড পায় দলটি। তবে বিরতির ঠিক আগে জুভিদের সমতায় ফেরান পাওলো দিবালা। ইতালিয়ান সুপার কাপ ফাইনালে এনিয়ে ৪টি গোল করে অনন্য রেকর্ড বইয়ে নিজের নাম লেখালেন এই আর্জেন্টাইন তরুণ। এই প্রতিযোগিতার ইতিহাসে তার পরে আলেসান্দ্র দেল পিয়েরো, স্যামুয়েল ইতো, শেভচেঙ্কো ও কার্লোস তেভেজ সমান তিনটি করে গোল করেছেন।

দ্বিতীয়ার্ধের ৭৩তম মিনিটে সেনাদ লুলিচের অসাধারণ গোলে আবার এগিয়ে যায় লাৎসিও। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে জুভেন্টাসের রদ্রিগো রেন্তানকুর মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মাউরিসিও সারির দল। আর এই সুযোগ কাজে লাগিয়ে পরের মিনিটে দারুণ ফ্রি-কিকে জাল খুঁজে নেন দানিলো কাতালদি। সেই সঙ্গে বড় জয়ে শিরোপা নিজেদের করে নেয় লাৎসিও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর