,

ফিলিস্তিনি গ্রাম প্রতিদিন একটি করে ধ্বংসের হুমকি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিদিন একটি করে ফিলিস্তিনি গ্রাম ধ্বংসের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের সড়ক যোগাযোগ মন্ত্রী বেজালাল স্মোট্রিচ।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে ইসরায়েলবিরোধী অভিযোগ প্রত্যাহার না করলে ওই ধ্বংসলীলা চালানো হবে বলে তিনি টুইট বার্তায় লিখেছেন।

কট্টর ইহুদিবাদি ওই মন্ত্রী লিখেছেন, ফিলিস্তিন কর্তৃপক্ষকে আইসিসি থেকে ইসরায়েলবিরোধী অভিযোগ প্রত্যাহার করতে হবে। অভিযোগ প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া উচিত। শুধু তাই নয় স্বশাসন কর্তৃপক্ষকেই ধ্বংস করে দেওয়া উচিত।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের যুদ্ধাপরাধের পূর্ণ তদন্তের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগে এক বিবৃতিতে আইসিসির প্রধান কৌঁসুলি ফাতো বেনসুদা এ ঘোষণা দেন।

ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্ত প্রক্রিয়া শুরু করার যৌক্তিক সব কারণই আছে উল্লেখ করে তিনি বলেন, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর ও গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে এবং হচ্ছে। যেহেতু ফিলিস্তিনি অঞ্চল থেকেই দাবি তোলা হয়েছে, তাই এ বিষয়ে আর কোনো বাধা নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর