,

একসঙ্গে ২৭১ যুগলের বিয়ে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন ধর্ম ও গোত্রের ২৭১ যুগল। তারা একসঙ্গে এবং একইদিনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। আড়াই শতাধিক যুগলের জন্য আয়োজনও ছিল একটাই। তবে শুধু এবছর নয় ভারতের গুজরাট রাজ্যের সুরাজে গত নয় বছর ধরে এমন বিয়ের আয়োজন করা হচ্ছে। গতকাল শনিবার এসব দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, গতকালের ওই বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন গুজরাট রাজ্য সরকারের মন্ত্রী ভূপেন্দ্র সিং ও গণপত সিং বাসুভা। আয়োজনে অংশ নেয়া যুগলরা মালা বদল ও নিজ রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তাদের মধ্যে মুসলিম ধর্মাবলম্বী যুগলও ছিলেন, যারা নিজ ধর্মমতে বিয়ে করেন।

কালকের ওই আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এক নারী বার্তা সংস্থা এএনআই-কে বলেন, ‘আমার কোনো ভাই-বোন নেই। আমি এই অনুষ্ঠানের কাছে চিরকৃতজ্ঞ। আয়োজকরা অসম্ভবন সুন্দর আয়োজন করেছেন। আর এই আয়োজনে অংশগ্রহণে আমাকে সমর্থন দেয়ার জন্য আমি আমার বাবাকে ধন্যবাদ দিতে চাই।’

নববিবাহিত এক দম্পতিকে নিজের মেয়ে-জামাই উল্লেখ করে মহেশ সাভানি নামের এক আয়োজক বলেন, ‘আমরা বিভিন্ন গোষ্ঠীর সহায়তায় ও সম্মিলিতভাবে অনেক বছর ধরে এই বিয়ের অনুষ্ঠান আয়োজন করছি। এ বছর সার্বিক নিরাপত্তায় উৎসাহিত করতে আমরা বরের পরিবারের লোকজনকে হেলমেট দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই আয়োজনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন অংশ নেন কিন্তু কোনো কিছুর ওপর ভিত্তি করে কারও সাথে বৈষম্য করা হয় না। গোটা ভারতের যেকোনো জায়গা থেকে মানুষ এখানে এসে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা