,

ভারতের সিরিজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : কোহলি বীরত্বে দুর্দান্ত একটি ম্যাচ দেখলো ক্রিকেটবিশ্ব। ভারতের কটকে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ ৪ উইকেটে জিতেছে স্বাগতিকরা। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিল ভারত।

নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা দারুণ হয় ভারতের। রোহিত শর্মা ও লোকেশ রাহুল দুজন মিলে গড়েন ১২২ রানের অনবদ্য জুটি। ৬৩ রানে রোহিত ফেরার পর ৭৭ রানে সাজঘরে ফিরে যান রাহুল।

এরপর দ্রুতই আরো দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। শ্রেয়াস আইয়ার ও রিশাভ পান্ট দুজনেই ফেরেন ৭ রানে। কেদার জাদবও ৯ রানের বেশি করতে পারেননি।

তবে একপ্রান্ত আগলে রেখে লড়ে যাচ্ছিলেন কোহলি। এগিয়ে যাচ্ছিলেন নিজের আরেকটি সেঞ্চুরির দিকে। ম্যাচকে ভারতের হাতে নিয়ে আসেন তিনি। তবে সেঞ্চুরি থেকে মাত্র ১৫ রান দূরে থাকতে কিমো পলের বলে বোল্ড হয়ে যান বিশ্বসেরা ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজ জয়ের আশা দেখলেও শার্দুল ঠাকুরের ব্যাটে তা নিরাশায় পরিণত হয়। মাত্র ৬ বলে ১৭ রানের ক্যামিও খেলেন শার্দুল। অপরপ্রান্তে জাদেজা খেলেন ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ৯ বল ও ৪ উইকেট হাতে রেখে ম্যাচ নিজেদের করে নেয় কোহলির দল।

এর আগে দিনের শুরুতে কটকে টস জিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে ধীরস্থির শুরু করে উইন্ডিজ। উদ্বোধনী জুটিতে আসে ৫৭ রান। লুইসকে ২১ রানে ফিরিয়ে ভারতের পক্ষে প্রথম আঘাত হানেন জাদেজা। এর কিছু পরেই শেই হোপকে ৪২ রানে বোল্ড করে ফেরান শামি।

এরপর শিমরণ হেটমেয়ার ও রস্টন চেজ গড়েন ৬২ রানের জুটি। দুজনকেই স্বল্প সময়ের ব্যবধানে ফেরান দীপক চাহারের জায়গায় দলে সুযোগ পাওয়া পেসার নভদীপ সাইনি।

এরপর পোলার্ড আর পূরাণের ব্যাটে ভারতীয় বোলারদের শাসন করতে থাকে উইন্ডিজ। দুজন গড়েন ১৩৫ রানের জুটি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পূরাণ সাজঘরে ফেরেন ৮৯ রানে। মাত্র ৬৪ বলের এই ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কার মার।

পূরাণের বিদায়ের পরপরই পোলার্ড তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ইনিংস শেষে তিনি অপরাজিত থাকেন ৭৪ রানে। অপরপ্রান্তে হোল্ডার ৭ রানে অপরাজিত ছিলেন।

ভারতীয় বোলারদের মাঝে দুই উইকেট নেন নভদীপ সাইনি। এছাড়া একটি করে উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর