,

মেয়ের পোশাক ও মেকআপ নিয়ে কটাক্ষ, যা বললেন কাজল

news-image

বিনোদন ডেস্ক : দীপাবলি পার্টি হোক কিংবা বিমানবন্দর, নেটিজেনদের কটাক্ষের মুখে প্রায়শই পড়তে হয় অজয়-কাজলের মেয়ে নাইশাকে। দীপাবলি পার্টিতে হাজির হয়ে নাইশা কেন বেশি মেকআপ করেছেন, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। আবার কখনও বাবার সঙ্গে মন্দিরে হাজির হয়ে, কটাক্ষের মুখে পড়েন নাইশা। মেয়েকে নিয়ে সমালোচনা, কটাক্ষ যা-ই হোক না কেন, এ বিষয়ে সব সময়ই চুপ থেকেছেন অজয় দেবগণ এবং কাজল। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তারা।

কাজল বলেন, তার ছেলে যুগ এবং মেয়ে নাইশাকে নিয়ে কটাক্ষ বা সমালোচনা যাই হোক তাতে কিছু যায় আসে না। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে কটাক্ষ করা হয়। পোশাক থেকে শুরু করে, ব্যবহার, চলাফেরা- সব কিছুতে তারকা সন্তানরা কোন সময়ই ক্যামেরা আড়াল করতে পারেন না। তারকা সন্তান না হয়ে যুগ, নাইশা যদি আর পাঁচজন সাধারণ পরিবারের সদস্য হতেন, তাহলে এসব তাদের সহ্য করতে হত না বলেও মন্তব্য করেন কাজল। সেই কারণেই নাইশাকে নিয়ে কটাক্ষ বা সমালোচনা, কোনও কিছুই তার গায়ে লাগে না বলে মন্তব্য করেন কাজল। সূত্র : জি নিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর