,

ব্রাহ্মণবাড়িয়া সদরের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাজতোফা বেগম আর নেই

news-image

২১ ডিসেম্বর ২০১৯ খ্রীঃ শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে জেলা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ব্রিণ স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। আজ রবিবার বাদ জোহর চিনাইর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে চিনাইর ভূইয়া বাড়িস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর ও মাহবুব আহমেদ ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা প্রফেসর মাহাবুব আহমেদ বাবুল, জেলা আওয়ামিলীগের কৃষি বিষয়ক সম্পাদক হাজ্বী চৌধুরী আফজাল হোসেন নিছার, সদর উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক এ এইছ এম মাহাবুব আলম, জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. লোকমান হোসেন, মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিনুল হক পাভেল, সাবেক ভিপি হাসান শারোয়ার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, মাছিহাতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান চৌধুরী লিটন, চিনাইরবার্তা সম্পাদক এম আমজাদ চৌধুরী রুনু, বিশিষ্ট শালীস কারক বদিউল বাসার মোঃ বাবুল চৌধুরী, হাজ্বী আবু শামা সর্দার, নোমান চৌধুরী, সোনালী ব্যাংক সিবিএ ২০২ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক শাহ-আলম, বিশিষ্ট ব্যক্তি শফিকুল ইসলাম নিপু, আরিফ চৌধুরী, বিশিষ্ট ঠিকাদার পরশ চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,মরহুম রাজতোফা বেগম ১৯৯৬ থেকে ২০০১ সাল পযন্ত মাছিহাতা ইউনিয়ন পরিষদের সাবেক নারী ভাইসচেয়ারম্যান ছিলেন এবং জেলা কৃষকলীগের সহ-সভাপতি বিশিষ্ট ঠিকাদার হাজ্বী হামিদুল হক ভুইয়ার স্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর