সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইজতেমা ময়দানে কনকনে শীত উপেক্ষা করে কাজ করছেন মুসল্লিরা

news-image

টঙ্গী প্রতিনিধি : রাজধানীর সন্নিকটে টঙ্গীর কহর দরিয়া খ্যাত তুরাগ নদের তীরে এগিছে চলছে ২০২০ সালের বিশ্ব ইজতেমার সকল প্রস্তুতি।

অনুুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষে বৃহস্পতিবার কনকনে প্রচণ্ড শীত উপেক্ষা করে স্বেচ্ছায় কাজ করছে মুসল্লিরা। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা ময়দান প্রস্তুত কাজে ব্যস্ত সময় পার করছেন। আগত মুসল্লিরা ময়দানে মাটিকাটা, ময়লা আবর্জনা পরিষ্কার, খুঁটি গাথা, সামিয়ানা তৈরি, চট বাধাই, বয়ান মঞ্চ, বিদেশীদের কামরা নির্মাণসহ বিভিন্ন কাজ করছে। এক সাথী মো. মফিজ হোসেন বলেন, যতই শীত আসুক ময়দানের কাজ বন্ধ নেই। কনকনে শীত উপেক্ষা করে কাজ করছে মুসল্লিরা।

আল্লাহর কাজ করতে এসে যত মেহনত হবে, ততই সোয়াব হবে। আল্লাহকে পেতে চাইলে একটু কষ্ট করতেই হবে, আর আল্লাহর জন্য কষ্ট করলে আল্লাহ তায়ালা রাজি খুশি হয়ে যাবেন। সেই আশায় মুসল্লিরা কনকনে শীত উপক্ষো করে ময়দানে কাজ করছে।

আগামী ১০ জানুয়ারি শুক্রবার শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। এরপর ৪ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব। গতবারের ন্যায় এবারও প্রথম পর্বে মাওলানা জোবায়ের পন্থী মুসল্লিরা টঙ্গী ময়দানে ইজতেমার আয়োজন করবে। এরপর মাঝে চারদিন বিরতি দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীরা ইজতেমা আয়োজন করবে।

মাওলানা জোবায়ের অনুসারী ময়দানের মুরব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দানের সকল কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে ওলামা মাশায়েক আলমীসুরার বিদেশী মেহমান সৌদি আরব, মালয়েশিয়া, রাশিয়ারসহ বিভিন্ন দেশের মুসল্লিরা বাংলাদেশে অবস্থান নিয়ে দিনের দাওয়াতি কাজ করছেন। তবে ইজতেমা সফল করতে গাজীপুর সিটি মেয়র জাহঙ্গীর আলম ও স্থানীয় এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সক্রিয় ভূমিকায় রয়েছেন।

গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এবারও বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সেবায় সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ময়দানে বালি ফেলা, ময়লা আবর্জনা পরিষ্কারসহ বিভিন্ন কাজ করছে সিটি কর্পোরেশন। এছাড়া আমি নিজে প্রতিদিন ময়দানে কাজের খোঁজ-খবর রাখছি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে