,

নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনে সক্রিয় নারীরাও

news-image

অনলাইন ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত। দেশটির বিভিন্ন রাজ্যে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। চলমান আন্দোলনে পুরুষদের পাশাপাশি সক্রিয় নারীরাও।

শুধু নারী শিক্ষার্থীরাই নন, সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার নারী। তাদের একটাই কথা, দাবি আদায় না হওয়া পর্যন্ত, ঘরে ফিরবেন না।

কেউ পোস্টার আঁকছেন, কেউ সংগঠকের দায়িত্ব পালন করছেন। কেউবা প্রতিবাদী সেই পোস্টায় নিয়ে রাস্তায় নামছেন। আন্দোলনের শুরু থেকেই দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, ছাত্রদের মতই সোচ্চার। তারা বলছেন, যত প্রতিকূলতাই আসুক, আন্দোলন থেকে পিছু হটবেন না। অন্যায় এই আইনের বিরুদ্ধে দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না ক্লাসরুমে কিংবা ঘরে।

এ ব্যাপারে আন্দোলনে অংশ নেয়া নারীরা জানায়, আমরা ঘরেই থাকতে চেয়েছিলাম। কিন্তু আমাদের বাধ্য করা হয়েছে ঘর ছেড়ে রাস্তায় নামতে। সরকারকে বলছি, আমাদের সরাতে পুলিশ দিয়ে পিটিয়েও লাভ হবে না। আমাদের দাবি মানতেই হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর