,

শেখ হাসিনাকে ম্যাজিকওম্যান মনে করেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, শেখ হাসিনা দেশে না ফিরলে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা আমরা অর্জন করতে পারতাম না। এখন আমরা মোটামুটি বলতে পারি এ স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এ জন্য শেখ হাসিনাকে আমি ম্যাজিকওম্যান বলি। তার কারণেই দেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

মন্ত্রী বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার ফলে আওয়ামী লীগ এক হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে এখন সারা দেশে আওয়ামী লীগ অনেক সম্মানজনক অবস্থানে আছে।

রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন কমিটি সভার আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুর খুনি, রাজাকার তাদের কোনোদিন বিচার হবে এটা কেউ কল্পনা করেননি। কারণ এ দেশে বিচার ছিল না। তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। স্বঘোষিত খুনিদের বিচারের সম্মুখীন করেছেন। কোনো লোকই আইনের ঊর্ধ্বে নয়, সেটা শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত হয়ে গিয়েছিল। শেখ হাসিনা দেশে ফেরায় মুক্তিযোদ্ধারা সম্মান পেয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর