,

ভারতের বিপক্ষে উইন্ডিজের বড় সংগ্রহ

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৬৪ বলে ৮৯ রান করেন নিকোলাস পুরান। ছবি: সংগৃহীত
নিকোলাস পুরান ও কায়রান পোলার্ডের ঝড়ো ইনিংসে ভারতের মাঠে ৩১৫ রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ খেলায় ট্রফি নির্ধারণের ম্যাচে ৫ উইকেটে চ্যালেঞ্জিং স্কোর গড়ে সফরকারী উইন্ডিজ।

রোববার ভারতের কটকের বড়বাতি স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

প্রথমে ব্যাটিংয়ে নেমে স্লোথমোশনে ব্যাটিং করেন ক্যারিবীয় দুই ওপেনার এভিন লুইস ও শাই হোপ। উদ্বোধনীতে তারা ১৫ ওভার ব্যাটিং করে ৫৭ রানের জুটি গড়েন। ৫০ বল খেলে তিনটি চারের সাহায্যে ২১ রান করে ফেরেন লুইস। এরপর মাত্র ১৩ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার শাই হোপ।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ১০২* ও ৭৮ রান করা হোপ রোববার তৃতীয় ম্যাচে করেন ৫০ বলে ৫টি চারের সাহায্যে ৪০ রান। তৃতীয় উইকেটে সিমরত হিতমারকে সঙ্গে নিয়ে ৫২ রানের জুটি গড়েন রোস্টন চেজ।

দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন নিকোলাস পুরান। তিনি ৬৪ বল খেলে ১০টি চার ও তিন ছক্কায় এ রান করেন। এছাড়া ৫১ বলে তিনটি চার ও দৃষ্টিনন্দন ৭টি ছক্কায় অপরাজিত ৭৪ রান করেন কায়রন পোলার্ড।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর