,

পাকিস্তানের চার ব্যাটসম্যানের সেঞ্চুরি, শ্রীলঙ্কা পেল রেকর্ড লক্ষ্য

news-image

স্পোর্টস ডেস্ক : রান তোলার নেশায় মেতেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। আগের দিন দুই ওপেনার শান মাসুদ ও আবিদ আলী করেছেন সেঞ্চুরি। আর করাচি টেস্টের চতুর্থ দিন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে জায়গা করে নিলেন পরের দুই ব্যাটসম্যান আজহার আলী ও বাবর আজম। আর এতেই নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ উইকেট হারিয়ে ৫৫৫ রানের পাহাড় গড়ে পাকিস্তান। যেখানে জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে রেকর্ড ৪৭৬ রান।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটসম্যারা রুদ্রমূর্তি ধারণ করেন। রোববার (২২ ডিসেম্বর) অধিনায়ক আজহার ৫৭ ও বাবর ২২ রানে মাঠে নামেন। তবে ইনিংস লম্বা করে সেঞ্চুরি করতে ভুল করেননি কেউই। টেস্ট ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি করা আজহার লাসিথ এমবুলদেনিয়ার বলে আউট হওয়ার আগে ১১৮ রান করেন। ১৫৭ বলের ইনিংসে তিনি ১৩টি চার মেরেছেন।

আজহারের বিদায়ের পর সেঞ্চুরির দেখা পান বাবরও। এটি তার সাদা পোশাকে চতুর্থ সেঞ্চুরি। তিনি ১৩১ বলে ৭টি চার ও একটি ছক্কায় বরাবর ১০০ রানে অপরাজিত থাকেন। এর আগে তিনি তৃতীয় উইকেট জুটিতে আজহারের সঙ্গে ১৪৮ রানের পার্টনারশিপ গড়েন। বাবরের সঙ্গে ২১ রানে থাকা মোহাম্মদ রিজওয়ানও অপরাজিত থেকেই মাঠ ছাড়েন।

অথচ এই টেস্টের প্রথম দুদিনের লাগম কিন্তু শ্রীলঙ্কার হাতেই ছিল। যেখানে পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়। আর লঙ্কানরা জবাবে নেমে ২৭১ রানে থেমেছিল। তবে স্বাগতিকদের দাপটে এখন সফরকারী দলটি হারের পথেই ঝুঁকছে।

এ জাতীয় আরও খবর

১৪ বছরেও শেষ হয়নি ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

এআই দিয়ে ভুয়া সংবাদ, ২৯ ক্লড অ্যাকাউন্ট বন্ধ

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাক্ষ্যের আগে হুমকি, প্রলোভনের অভিযোগ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী