,

কাজল-লাল লিপস্টিকে আব্রাম ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : চোখে কাজল, ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক। বাবার হাত ধরে ফিরছে। এভাবেই ক্যামেরাবন্দী হলো শাহরুখের ছোট ছেলে আব্রাম খান। রবিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ছবি।

শুক্র ও শনিবার ছিল বলিউড স্টার কিডদের দিন। সবাই একই স্কুলে পড়ে।

বছর শেষে তাই ধীরুভাই আম্বানী ইন্টারনেশনাল স্কুল- এর বার্ষিক অনুষ্ঠানে সেলেব মা-বাবাদের সঙ্গে হাজির আরাধ্যা, আব্রাম, সাইরা ভূপতি, কিয়ান রাজ কাপুর। স্কুলের ফাংশানে অংশও নিয়েছে সবাই।

অনুষ্ঠান শেষে শাহরুখ খান যখন ছেলেকে নিয়ে বাড়ির পথে ফিরছেন তখনও তার চোখে কাজল। ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক! ছবিতে ঠিক পুতুল বলে মনে হচ্ছে আব্রামকে। এমন ছবি ভাইরাল হতে দেরি হলো না।

ছেলেমেয়েদের উৎসাহ দিতে ব্যস্ততা সরিয়ে এসেছিলেন মহেশ ভূপতি- লারা দত্ত, কারিশমা কাপুর, বিদ্যা বালন, অর্জুন রামপালের মতো একাধিক তারকা।

শনিবার স্কুলের ফাংশানে বচ্চন নাতনি আরাধ্যার বক্তব্য সবার মন কেড়ে নেয়। নানা রঙে মাখানো শাড়ি, খোঁপা, ফুলের মালায় মা ঐশ্বর্য রাই বচ্চন সাজিয়েছিলেন তাকে। নেটিজেন সেই ছবি দেখে পলক ফেলতে পারেনি।

অনুষ্ঠানে আরও দেখা গেছে হৃতিক রোশন, ফারহা খান, রবিনা ট্যান্ডনকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর