,

৪ দশক পর কিউবা পেল প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : কিউবায় ৪০ বছর পর প্রথমবার প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল।

দেশটির পর্যটনমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। খবর রয়টার্স ও আলজাজিরার।

বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো ১৯৭৬ সালে প্রধানমন্ত্রীর পদ বাতিল করে দেন। এর পর থেকে দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে কেউ নিয়োগ পাননি।

চলতি বছরই পাস হওয়া নতুন সংবিধান অনুসারে দেশের প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।

বর্তমানে বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে দেশটির প্রেসিডেন্টকে। প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরোকে (৫৬) সেখান থেকে কিছু দায়িত্ব দেয়া হবে।

তবে সমালোচকরা বলছেন এটি একটি মেকি ঘটনা। কারণ কিউবার কমিউনিস্ট পার্টি এবং দেশটির সেনাবাহিনীই সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে আসছে। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আসলেই তেমন কোনো ক্ষমতা নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর