,

মঙ্গলবার আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘কমিটিতে এখন অর্গানাইজিং সেক্রেটারি, ধর্ম সম্পাদক, শিল্প-বাণিজ্য কোষাধ্যক্ষ, অর্থ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক- এ কয়টি পদ আছে। আর নিচের দিকে পুরো ওয়ার্কিং কমিটির সদস্যদের নাম ঘোষণা বাকি। পুরোটা ঘোষণা হলে পূর্ণাঙ্গ চিত্র পেয়ে যাবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী মঙ্গলবার আমাদের প্রেসিডিয়াম মিটিং আছে, এর মধ্যে একটা খসড়া প্রস্তাব ও প্রেসিডিয়ামে আলাপ-আলোচনার পর সেদিনই পূর্ণাঙ্গ কমিটি আশা করছি।’

এর আগে, গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল শেষে শেখ হাসিনাকে টানা নবমবারের মতো সভাপতি এবং ওবায়দুল কাদের দ্বিতীয়বার সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের মধ্যে ৪২ জনের নাম জানিয়ে দলের কমিটি ঘোষণা করা হয়।

তবে এখনো অনেক পদ ফাঁকা রয়েছে। সেসব পদেই মঙ্গলবার দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা হবে বলে জানান ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর