,

রংপুর ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

news-image

রংপুর ব্যুরো : রংপুরে চার দিনব্যাপী ৪০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে রংপুর ক্যাডেট কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি।

বিশেষ অতিথি ছিলেন, বেগম ডরোথী ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অভিভাবকদের পক্ষে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কলেজ অধ্যক্ষ লেঃ কর্ণেল কাজী তাজুল ইসলাম, পিএসসি, অর্ডন্যান্স, এ্যাডজুটেন্ট মেজর মোঃ তৌহিদুর রহমান, বীর, মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাদমান সাকিব, এএমসি প্রমুখ। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

৪০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী হাউস ওমর ফারুক হাউস এবং উপবিজয়ী হাউস তিতুমীর হাউস ও সার্বিকভাবে বিজয়ী হাউস বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর হাউস এবং উপবিজয়ী হাউস ওমর ফারুক হাউসকে ট্রফি প্রদান করেন। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় এবারও ব্যানার ও পতাকায় সুসজ্জিত ছিল কলেজ ক্যাম্পাস। কুয়াশা ঢাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা নামার আগ পর্যন্ত ৪ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় প্রাণোচ্ছল হয়ে ক্যাডেটরা ছিল নির্মল আনন্দে উদ্বেলিত ও উজ্জ্বীবিত। এর মাধ্যমে বেড়েছে তাদের পারস্পারিক সম্প্রীতি ও সৌহার্দ্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর