,

আ’লীগের কমিটিতে নতুন পদ পেলেন যারা

news-image

ক্ষমতাসীন আওয়ামী লীগের আগের কমিটিতে থাকা বেশ কয়েকজন নেতাকে পদোন্নতি দিয়ে নতুন কমিটিতে রাখা হয়েছে।শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের ২১তম জাতীয় কাউন্সিলে নতুন কমিটির তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমানকে সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক শাজাহান খানকে সভাপতিমণ্ডলীতে রাখা হয়েছে। নতুন কমিটিতে এই তিনজন ছাড়া বাকিরা পুরনো মুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক থেকে বাহাউদ্দিন নাছিম।সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন ও মির্জা আজম।

এর মধ্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও বি এম মোজাম্মেল হক আগের কমিটিতেও একই পদে ছিলেন। আর আগের কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য থেকে সাংগঠনিক সম্পাদক হয়েছেন এস এম কামাল হোসেন ও মির্জা আজম।

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নজিবুল্লাহ হিরু নতুন কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হয়েছেন। উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া হয়েছেন দফতর সম্পাদক, দফতর সম্পাদক থেকে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন ড. আবদুস সোবহান গোলাপ, মেহের আফরোজ চুমকি আগের কমিটিতে না থাকলেও এবার মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন।

এ জাতীয় আরও খবর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট

গাজীপুরে ইবনে সিনা কারখানায় আগুন, কাজ করছে ৬ ইউনিট