,

রাহুল দ্রাবিড়ের ছেলের ডাবল সেঞ্চুরি!

news-image

অনলাইন ডেস্ক : ‘বাপ কা বেটা, সিপাইকা ঘোড়া’! এই প্রবাদের মতোই পা বাড়ালেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের পুত্র। অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বাবার যোগ্য উত্তরসূরি হওয়ার পথে পা-বাড়াল পুত্র সমিত দ্রাবিড়। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসেও ৯৪ রানে অপরাজিত থাকে রাহুল তনয়!

বেঙ্গালুরুতে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৪ ইন্টার জোনাল টুর্নামেন্টে প্রতিভার পরিচয় রাখে সমিত। ধারওয়াড জোনের বিরুদ্ধে ভাইস-প্রেসিডেন্ট একাদশের হয়ে ২০১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন সমিত। তার ২৫৬ বলের ইনিংসে রয়েছে ২২টি চারের মার।

প্রথম ইনিংসে দুরন্ত ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে অপরাজিত থাকে সমিত। তবে সময় না থাকায় ম্যাচ ড্র হয়ে যায়। ফলে দুই ইনিংসে সেঞ্চুরির করার নজির গড়া হয়নি সমিতের।

বাবা ভারতীয় দলের টপ-অর্ডার ব্যাটসম্যান হলেও ছেলে অবশ্য ব্যাটের পাশাপাশি বোলিংটাও দারুণ করে। ম্যাচে ব্যাট হাতে ২৯৫ রান করার পাশাপাশি ২৬ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেয় সমিত।

ডানহাতি এই খুদে ব্যাটসম্যান ইতিমধ্যেই তার ক্যারিয়ারে প্রায় খবরের শিরোনামে থাকে। গত বছর কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৪ বিটিআর কাপে মালি অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে ১৫০ রানের ইনিংস খেলে সমিত।

শুধু তাই নয়, দু’ বছর আগে বেঙ্গালুরুর ইউনাইটেড ক্রিকেট ক্লাবের হয়ে ফ্র্যাঙ্ক অ্যান্তনি পাবলিক স্কুলের বিপক্ষে টাইগার কাপ ক্রিকেট টুর্নামেন্টে ১২৫ রানের ইনিংস খেলেছিল সমিত।

এ ছাড়া ২০১৫ সালে মাত্র ৯ বছর বয়সে অনূর্ধ্ব-১২ গোপালন ক্রিকেট চ্যালেঞ্জে বেস্ট ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছিল রাহুল পুত্র। টুর্নামেন্টে তিনটি হাফ-সেঞ্চুরি এসেছিল সমিতের ব্যাট থেকে।

দেশের হয়ে ১৬৪টি টেস্ট খেলা দ্রাবিড় এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনের দায়িত্বে রয়েছেন। তার নির্ভরযোগ্য ব্যাটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে ‘দ্য ওয়াল’ নামে পরিচিত ছিলেন রাহুল।

এ জাতীয় আরও খবর

১৪ বছরেও শেষ হয়নি ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

এআই দিয়ে ভুয়া সংবাদ, ২৯ ক্লড অ্যাকাউন্ট বন্ধ

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাক্ষ্যের আগে হুমকি, প্রলোভনের অভিযোগ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী