বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিষেক বচ্চনকে নিয়ে যা বললেন রানি মুখার্জি

news-image

বিনোদন ডেস্ক : বান্টি অউর বাবলি ছবিতে অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায় জুটি বেশ প্রশংসিত হয়েছিল।

সেই ছবির সিক্যুয়েলে এবার দেখা যাবে না অভিষেককে। যশরাজ ফিল্মের ব্যানারে বান্টি অউর বাবলি টু-তে রানির বিপরীতে সাইফ আলি খানকে দেখা যাবে।

কিন্তু বান্টি অউর বাবলির মতো সিনেমার সিক্যুয়েলের জন্য কেন পুরনো জুটিকে ফিরিয়ে আনা হল না, তা অনেকেরই প্রশ্ন।

সম্প্রতি এ বিষয়ে মুখ খোলেন রানি মুখোপাধ্য়ায়। নায়িকা তার বক্তব্যকে টুইট করেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

তরণের টুইট থেকে জানা যায়, বান্টি অউর বাবলি টু-এ অভিনয়ের জন্য রানি মুখোপাধ্যায় এবং অভিষেক বচ্চন দুজনকেই প্রস্তাব দেওয়া হয়। কিন্তু রানির সঙ্গে বেশকিছু বিষয়ে মতবিরোধ হওয়ায়, শেষ পর্যন্ত এই সিনেমা থেকে সরে দাঁড়ান অভিষেক। এজন্য তার জায়গায় নিয়ে আসা হয় সাইফ আলি খানকে।

ছবিতে রানি-সাইফের সঙ্গে থাকছে সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরীর নতুন জুটি।

প্রসঙ্গত, ঐশ্বর্য রাইয়ের সঙ্গে রানি মুখোপাধ্য়ায়ের বন্ধুত্বের কথা প্রায় সবারই জানা। কিন্তু চলতে চলতে-র শ্যুটিংয়ের সময় থেকেই নাকি ঐশ্বর্যর সঙ্গে রানির সম্পর্কের অবনতি হতে শুরু করে। এরপর ঐশ্বরিয়া বচ্চন পরিবারের বউ হওয়ার পর সেই সম্পর্ক তলানিতে ঠেকে।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান