,

আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেও জনপ্রিয়তা ধরে রেখেছে : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছিলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণত কোনো দল ক্ষমতায় থাকলে জনপ্রিয়তা ধরে রাখতে পারে না। কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেও জনপ্রিয়তা ধরে রেখেছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। সরকার যে জনগণের কল্যাণে কাজ করতে পারে তা আমরা প্রমাণ করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া আওয়ামী লীগের লক্ষ্য।

কাউন্সিলের মাধ্যমে একটি দল শক্তিশালী হয় জানিয়ে তিনি বলেন, জাতির পিতার আদর্শ মেনেই সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করতে হবে।

এ সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই কাউন্সিল অধিবেশনেই ঐতিহ্যবাহী দলটিকে আগামী তিন বছর কারা নেতৃত্ব দেবেন তা বাছাই করা হবে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন আসছে কিনা সে বিষয়ে সবার নজর থাকবে।

এর আগে শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছিলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা