,

বিমান ওঠানামা শুরু শাহজালাল-শাহ আমানতে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘণ্টা উঠা নামা বন্ধ থাকার পর ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফের শুরু হয়েছে বিমান চলাচল।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০.৪০ মিনিটে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।

শাহজালাল বিমানবন্দরের উপ পরিচালক ও এয়ার স্টেশন ট্রাফিক অফিসার ওয়াহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিজিবিলিটি ৫০ থেকে ১০০ মিটারে নেমে আসায় শনিবার ভোর সাড়ে ৬টার পর থেকে শাহজালাল বিমানবন্দরে কোনো বিমান অবতরণ করতে পারেনি। এ কারণে বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর থেকে ঢাকামুখী ফ্লাইট, দোহা ও ব্যাংকক থেকে আসা দুটি কার্গো ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। চীনের গুয়াংজু থেকে আসা ইউএস বাংলার অপর একটি ফ্লাইট মিয়ানমারের মান্দালয়ে অবতরণ করেছে। মোট চারটি ফ্লাইট কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি।

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার ও যশোর রুটে বিমান, নভোএয়ার ও ইউএসবাংলার সাতটি ফ্লাইট ঢাকা ছেড়ে যেতে পারেনি বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর