,

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আ.লীগ কাউন্সিলরদের ভিড়

news-image

আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দলের কাউন্সিলর ও ডেলিগেটদের ভিড় জমেছে। ভেতরে প্রবেশ করার জন্য উত্তর এবং পূর্ব পাশ থেকেই লাইন ধরেছেন তারা।

সারাদেশ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা কাউন্সিলর ও ডেলিগেটদের সঙ্গে যোগ দেয়ায় হাজার হাজার লোকের সমাগম ঘটেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে।

অতিরিক্ত মানুষের চাপের কারণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রবেশ করতে গিয়ে বেশ কয়েকজন পড়ে আহত হয়েছেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে কাউন্সিল অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও ১০টা পর্যন্ত অনেক কাউন্সিলর প্রবেশ করতেই পারেননি। তারা সঠিক সময়ে প্রবেশ করতে পারবে কি-না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভিড় সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর