,

মুক্তি পেল সালমানের ‘দাবাং থ্রি’

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে মুক্তি পেল সালমান খান অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘দাবাং থ্রি’। শুক্রবার ভারতের ৩ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি। হিন্দি ভাষার পাশাপাশি কন্নড়, তামিল ও তেলুগুতেও ডাবিং করা হয়েছে ছবিটি। মুক্তির আগেই নানা কারণে আলোচনায় ছিলো ‘দাবাং থ্রি’।

সাড়া ফেলে ছিলো সিনেমার টিজার, ট্রেলার, গান। সব মিলিয়ে ছবিটির ভালো ব্যবসা হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করছেন, ‘দাবাং থ্রি’ মুক্তির দিনেই আয় করবে ২৫ থেকে ৩০ কোটি রুপি। সালমান খানের এর আগের মুক্তি পাওয়া ‘ভারত’ ছবিটি মুক্তির দিন ৪২ কোটি রুপি আয় করেছিলো।

এর আগে ‘দাবাং’ -এর দুটো ছবিতেই পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের নানা কাণ্ড কারখানা দেখেছেন সিনেদর্শক। তবে চুলবুল পাণ্ডের এই দৌর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার হযে ওঠার নেপথ্যের কাহিনিটা দেখানো হচ্ছে এই পর্বে।

২০১০ সালে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পেয়েছিল দাবাং, এরপর দাবাং ২-এর পরিচালক হিসেবে দেখা গেছে আরবাজ খানকে। আর এই ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা।

‘দাবাং থ্রি’তে সালমানের বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষি সিনহা। এই ছবিতে আরো রয়েছেন সোনু সুদ ও প্রমোদ খান্না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর