,

ফজলে হাসান আবেদের মৃত্যুতে ফখরুল, জিএম কাদের ও মেয়র আতিকের শোক

news-image

ডেস্ক রিপোর্ট : ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার রাতে এক শোক বার্তায় মির্জা ফখরুল মরহুমের রুহের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে এ কথা জানানো হয়েছে।

জিএম কাদের এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে দেশ এক উন্নয়নের কিংবদন্তীকে হারাল। স্বাস্থ্য সেবা, শিক্ষা, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক উন্নয়নে ফজলে হাসান আবেদ যে কীর্তি গড়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, হতদরিদ্রের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে ফজলে হাসান আবেদের উদ্যোগ অক্ষয় হয়ে থাকবে। ফজলে হাসান আবেদ তার কর্মের মাঝে অমর হয়ে থাকবেন।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে অনুরূপ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম শুক্রবার রাতে এক শোকবার্তায় মেয়র বলেন, দারিদ্র্য বিমোচনসহ এ দেশের আর্থসামাজিক উন্নয়নে স্যার ফজলে হাসান আবেদের অবদান অপরিসীম। তার মৃত্যু এদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মেয়র আতিকুল ইসলাম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর