,

বাংলাদেশে শ্বশুরবাড়িতে জামাই আদরে সৃজিত

news-image

বিনোদন প্রতিবেদক : মধুচন্দ্রিমা শেষে অবশেষে নতুন বর কলকাতার সৃজিতকে নিয়ে দেশে ফিরলেন অভিনেত্রী মিথিলা। গত ৬ ডিসেম্বর সৃজিতকে বিয়ের পর মধুচন্দ্রিমা করতে উড়াল দেন সুইজারল্যান্ডে। সেখানে পিএইচডি ভর্তিও হন মিথিলা।

মধুচন্দ্রিমার পর নববধুর সঙ্গে বাংলাদেশে শ্বশুরবাড়িতে এলেন সৃজিত মুখার্জি। নতুন জামাই হিসেবে ভালোই আদর আপ্যায়ন পাচ্ছেন সৃজিত। সেটা তার মন্তব্যেই বোঝা গেলো। এটাকে ‘অফিশিয়াল ভূরিভোজ’ বলেই মন্তব্য করলেন সৃজিত মুখার্জি।

টুইটারে সৃজিত মুখার্জি শ্বশুরবাড়ির খাবারের ছবিট পোস্ট করে লিখেছেন, ‘শ্বশুরবাড়ির প্রথম অফিশিয়াল ভূরিভোজ। ঝিরিঝিরি আলুভাজা, লইট্যা শুঁটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গোরুর গোশত।’

মিথিলার বোনের স্বামী অভিনেতা ইরেশ যাকেরও ছিলেন সৃজিত মুখার্জির সঙ্গে। সম্পর্কে সৃজিতের ভায়রা ভাই ইরেশ। সৃজিত ও ইরেশ যাকেরের ছবি পোস্ট করে মিথিলা ক্যাপশন লিখেছেন, সত্যজিতের ‘হীরক রাজার দেশে’ সিনেমা থেকে, ‘মোরা দুজন রাজার জামাই’ আর হ্যাশট্যাগ, ‘ভায়রা ভাই’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর