,

খাদের কিনারে থেকে টেনে তুলতে রংপুর আনছে ওয়াটসনকে

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে রংপুর রেঞ্জার্স। এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি ফ্র্যাঞ্চাইজিটি। জয়ের জন্য মরিয়া দলটি এবার সাবেক অস্ট্রেলীয় অলরাউন্ডার শেন ওয়াটসনকে উড়িয়ে নিয়ে আসছে।

রংপুর রেঞ্জার্সের ম্যানেজার খন্দকার সাইদুল ইসলাম ইফফি দৈনিক আমাদের সময় অনলাইনকে মুঠোফোনে ওয়াটসনকে নিয়ে আসার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় আসবেন ওয়াটসন, ২৭ তারিখ মাঠে নামবেন খেলার জন্য।’

বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় পর্ব চলছে চট্টগ্রামে। ২৩ ডিসেম্বর পর্যন্ত খেলা হবে সাগরিকার পাড়ে। এরপর ঢাকায় শুরু হবে তৃতীয় পর্ব। ঢাকা পর্ব থেকেই দেখা যাবে ওয়াটসনকে।

বিপিএলে সর্বোচ্চ পাঁচ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপরেই আছে খুলনা, রাজশাহী ও কুমিল্লা। শেষ তিনটি দল হলো ঢাকা প্লাটুন্স, সিলেট থান্ডার, ও রংপুর রেঞ্জার্স। তার মধ্যে রংপুর-সিলেট চারটি করে ম্যাচ খেলে একটিতেও জেতেনি।

রংপুর রেঞ্জার্স স্কোয়াড : মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম, আরাফাত সানি, জহুরুল ইসলাম, মোহাম্মদ নবি, শাই হোপ, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ, নাদিফ চৌদুরী, রিশাদ হোসেন, লুইস গ্রেগরি, ক্যামেরন ডেলপর্ট ও সনজিত সাহা ও শেন ওয়াটসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর