,

নাসিরনগরে তরুণ সংঘের উদ্যোগে শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : নাসিরনগর জেঠাগ্রাম ফখরে বাঙ্গাল তরুণ সংঘের উদ্যোগে গরিব,দুস্থ ও প্রতিবন্ধী শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।“ইসলামিক ও সামাজিক উন্নয়নই আমাদের লক্ষ্য” এই শ্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার সকালে উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রাম পূর্বগ্রাম ঈদগাহ মাঠে অর্ধশতাধিক অসহায় মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন গোর্কণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল। শীতবস্ত্র বিতরণের আগে সংগঠনের সভাপতি মোঃ অজিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ হোসাইন আহমেদ,হুমায়ুন রেজা চৌধুরী,ইউপি সদস্য নার্গিস আক্তার,আবুল হাসেম চৌধুরী,আশার ব্রাঞ্চ ম্যানেজার জাহাঙ্গীর রেজা চৌধুরী,সাংবাদিক আকতার হোসেন ভুইয়াসংঘের উপদেষ্ঠা মোস্তাক আহমেদ চৌধুরী,সাবেক সভাপতি মাহমুদুল হাসান খান,হাফেজ মাওলানা মহিউদ্দিন খান,মাওলানা ফাইজুল ইসলাম,হাফেজ জসিম রেজা চৌধুরী,হাফেজ হানুরুর রশীদ,মাহফুজ মিয়া,সুফল মোদক প্রমূখ।এসময় ফখরে বাঙ্গাল তরুণ সংঘের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা