সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে শীতের তীব্রতা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় শীতের তীব্রতা বেড়েছে। এতে করে কষ্ট বেড়েছে গরীব ও অসহায় নিম্ন আয়ের মানুষগুলোর গত দু’দিন থেকে জেলায় শীতের তীব্রতা বাড়তে থাকে। সন্ধ্যার পর থেকেই নামতে থাকে হাঁড় কাপানো শীত। বৃহস্পতিবার ও শুক্রবার দেখা মেলেনি সূর্যের। সারাদিন ছিল ঘন কুয়াশা। তীব্র শীতের কারনে মানুষের স্বাভাবিক জীবন যাত্রায় ব্যাঘাত সহ থমকে দাঁড়িয়েছে।

ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা শুরু হয়েছে। ইতিমধ্যেই শীতার্থদের মধ্যে চার হাজার কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র এই শীতে শহরের মানুষ কম কষ্ট করলেও গ্রামের মানুষ খুবই কষ্ট করছে। অন্যদিকে গ্রামের কৃষকরা জমি থেকে ধান কেটে রোদ্রের অভাবে শুকাতে পারছেননা। জেলা বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামে দেখা গেছে গ্রামের ছিন্নমূল মানুষেরা আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। শীতের তীব্রতা বাড়ার কারনে রাত ৮টার পরই ফাঁকা হতে থাকে শহরের রাস্তাঘাট। লোকজন তাদের প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়িতে চলে যাচ্ছে। সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের হাবিবুর রহমান জানান, গত দুইদিন রোদ না উঠায় তিনি ঘরে থাকা সিদ্ধ ধান শুকাতে পারছেন না।

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের বাসিন্দা মোঃ হাবিবুুর রহমান জানান, সকাল থেকে হাড় কাঁপানো শীত থাকার কারনে মানুষ দৈনন্দিন কাজের সমস্যা হচ্ছে। শহরের গ্রামের লোকজন আনাগোনা কম দেখা গেছে। এদিকে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে গরম কাপড়ের দোকানগুলোতে বেচা-কেনা বেড়েছে।

উপজেলা গুলোর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে উপজেলায় কয়েক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী