,

মোশাররফের ফাঁসি কার্যকরের আগেই মারা গেলে রাস্তায় দেহ ঝুলিয়ে রাখার নির্দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার আগে পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ মৃত্যুবরণ করলে তার মরদেহ রাস্তায় তিন দিন ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির একটি বিচারক প্যানেলের প্রধান।

এখন ওই বিচারককে অপসারণ করতে চাওয়া হচ্ছে বলে জানিয়েছে পাক সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০০৭ সালে সংবিধান লঙ্ঘন করায় উচ্চতর রাষ্ট্রদ্রোহের প্রমাণ পাওয়ার পর গত মঙ্গলবার ৭৬ বছর বয়সী সাবেক এই একনায়ককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে নির্দেশ দিয়েছেন আদালত।

একটি অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে তিনি ক্ষমতা দখল করেছিলেন। তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে বর্তমানে দুবাইয়ে চিকিৎসাধীন জেনারেলকে গ্রেফতার করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত।

‘কিন্তু তার আগেই তিনি মারা গেলে ইসলামাবাদের ডি-চত্বরে নিয়ে এসে তার মরদেহ তিনদিন ঝুলিয়ে রাখতে হবে,’ বললেন আদালত। দেশটির পার্লামেন্টের বাইরেই এই চত্বর অবস্থিত।

মূল দণ্ডে দুর্বলতা ও ফাঁক রয়েছে বলে সরকার ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার এই অদ্ভুত রায় এসেছে। এতে বিচারবিভাগ ও সামরিক বাহিনীর মধ্যে বিভাজনের আভাসই দিচ্ছে।

মোশাররফের আইনজীবী এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। পাকিস্তানের আইনমন্ত্রী ফারোগ নাসিম বলেন, ওই তিন সদস্যের বিচারক প্যানেলের প্রধানকে অপসারণ করতে চাচ্ছে সরকার। বিচারক ওয়াকার আহমেদ শেঠ বিচারিক বিধিমালার লঙ্ঘন করেছেন বলে দাবি করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের জবাব হচ্ছে, এ ধরনের বিচারক হাইকোর্ট কিংবা সুপ্রিমকোর্টে বিচার পরিচালনার কর্তৃত্ব রাখেন না। তিনি অযোগ্য।

বিচার বিভাগের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই সেনাবাহিনীর মুখপাত্র বলেন, আদালতের ঘোষণা প্রমাণ করছে, বিচারের মূল রায়ে ত্রুটি রয়েছে। আজকের রায়ে বিশেষভাবে যে সব ভাষা ব্যবহার করা হয়েছে, তা মানবতা, ধর্ম, সভ্যতা ও আমাদের মূল্যবোধের বাইরে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।

মূল রায় ইতিমধ্যে পাকিস্তানের সেনাবাহিনীকে ব্যথিত করেছে। দেশটির ইতিহাসের অর্ধেকটাই শাসন করেছে এই সামরিক বাহিনী।

মোশাররফের দেশপ্রেমের সাফাই গাইতে গিয়ে রায়ে আইনি প্রক্রিয়া অবহেলা করা হয়েছে বলে অভিযোগ করেছে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর