,

দল পেলেন না মোস্তাফিজও

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল নিলামে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের পর অবিক্রীত থেকে গেছেন পেসার মোস্তাফিজুর রহমানও। ১ কোটি রুপি ভিত্তি মূল্যের বাঁহাতি পেসারকে নিতে কেউ আগ্রহ দেখায়নি।

২০১৬ সালে আইপিএল অভিষেকেই বাজিমাত করেছিলেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। আসরের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও পান তিনি।

২০১৭ সালে আবারো হায়দরাবাদে খেলেন মোস্তাফিজ। ২০১৮ সালে খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। তবে প্রথম আসরের মতো আলো কাড়তে পারেননি আর।

২০১৬ আইপিএল খেলে ফেরার পরই চোটে পড়েছিলেন মোস্তাফিজ। সেই চোট থেকে সেরে ওঠে আর চেনা ছন্দে দেখা যায়নি কাটার মাস্টারকে।

চোট প্রবণতার কারণেই ২০১৯ আইপিএল আসরের খেলার জন্য মোস্তাফিজকে ছাড়পত্র দেয়নি বিসিবি। ২০২০ আইপিএলে খেলতে ছাড়পত্র দিলেও দল পেলেন না।

অবশ্য মোস্তাফিজের সাম্প্রতিক যে ফর্ম, তাতে দল পেলেই বরং সেটি হতো বেশি আলোচিত ঘটনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর